লিটন দাস একাদশের বাইরে, পারভেজ-হৃদয়ের দৃঢ়তায় বাংলাদেশের সম্মানজনক সংগ্রহ



আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে অফফর্মে থাকা লিটন দাস অবশেষে একাদশ থেকে বাদ পড়লেন। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে উইকেটকিপার-ব্যাটসম্যান লিটনকে ছাড়াই মাঠে নামে বাংলাদেশ দল। অভিজ্ঞ এই ক্রিকেটার গত কয়েক ম্যাচ ধরেই ছন্দহীনতায় ভুগছিলেন, যার প্রভাব পড়ে তার সাম্প্রতিক পারফরম্যান্সে।

৩০ বছর বয়সী লিটন সর্বশেষ ৮ ইনিংসে একবারও দুই অঙ্কের রান করতে পারেননি। এই সময়ে চারবার শূন্য রানে আউট হয়েছেন, আর মোট রান মাত্র ১৩ — যেখানে সর্বোচ্চ ছিল মাত্র ৬ রান। শেষবার ২০২৩ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে তিনি ফিফটি করেছিলেন (৬৬ রান)। এরপর থেকেই রানের জন্য লড়াই করে যাচ্ছেন তিনি। এমন পারফরম্যান্সের কারণে আসন্ন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হয়নি তার।

শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি শূন্য রানে আউট হন, যার পর সমালোচনা বাড়তে থাকে। পরের ম্যাচে তাকে একাদশে না রাখার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।

ব্যাটিংয়ে পারভেজ-হৃদয়ের লড়াই

কলম্বোতে সিরিজ বাঁচানোর দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও পারভেজ হোসেন ইমন এবং তাওহিদ হৃদয় দৃঢ়তার পরিচয় দেন। তানজিদ হাসানের দ্রুত আউটের পর ইনিংস গুছিয়ে নেন এই দুই ব্যাটসম্যান। ইমন ৬৯ বলে ৬৭ ও হৃদয় ৬৯ বলে ৫১ রানের ইনিংস খেলেন।

তবে এই দুইজন সহ অন্যান্য ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট ছিল টেস্ট ম্যাচের মতো মন্থর। শান্ত (১৪), মিরাজ (৯), শামীম (২৩ বলে ২২), জাকের আলী (৪০ বলে ২৪) রান করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন।

শেষ দিকে তানজিম সাকিব ২১ বলে ৩৩ রানে অপরাজিত থেকে বাংলাদেশের স্কোরটাকে ২৪৮-তে পৌঁছে দেন। ৪৫.৫ ওভারে অলআউট হয়ে যায় টাইগাররা।

শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল ছিলেন পেসার আসিথা ফার্নান্দো, যিনি ৯ ওভারে ৩৫ রানে ৪ উইকেট নেন। ওয়ানিন্দু হাসারাঙ্গাও ৩ উইকেট নেন ৯.৫ ওভারে ৬০ রান দিয়ে।

শ্রীলঙ্কার জবাব শুরু ভালো, তবে বাংলাদেশ দেয় চাপ

২৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ব্যক্তিগত ১৭ রানে তানভীর ইসলামের বলে আউট হন। এরপর নিশান মাধুশকাও তানজিমের শিকারে পরিণত হন দলীয় ৭৫ রানে। তবে উইকেটে আসেন কুশল মেন্ডিস, যিনি দ্রুত রান তুলে শ্রীলঙ্কার ইনিংসকে গতি দেন।

Md. Shahin Alom

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন